মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাছে এলো না চিকিৎসক-নার্স: হাসপাতালের বাইরে সন্তান জন্ম নারীর

কাছে এলো না চিকিৎসক-নার্স: হাসপাতালের বাইরে সন্তান জন্ম নারীর

অনুসন্ধান ডেস্ক:: হাসপাতালের বাইরে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এসময় ডাক্তার ও নার্সরা আশপাশে থাকলেও কেউই ভুক্তভোগী নারীকে সহায়তা করতে এগিয়ে আসেননি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে।

রোববার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা শহরের স্বাস্থ্য কেন্দ্রের বাইরে শিশুর জন্ম দিয়েছেন এক নারী।

ভুক্তভোগী ওই নারীর স্বামী দাবি করেছেন, তার স্ত্রী রাজধানী ভোপাল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত শিবপুরী হাসপাতালের বাইরে সন্তান প্রসব করেন। ঘটনার সময় ডাক্তার এবং নার্স আশপাশে থাকলেও কেউই সাহায্য করতে আসেননি।

অরুণ পারিহার নামে ওই ব্যক্তি জানান, সকাল থেকে তার স্ত্রী ভালবাই প্রসব বেদনা অনুভব করছিলেন। তিনি বলেন, ‘আমি জননী এক্সপ্রেস ডায়াল করেছিলাম কিন্তু সেটি দেরিতে এসেছিল। এমনকি হাসপাতালে আসার পর স্ট্রেচার বা ওয়ার্ড বয়কেও পাওয়া যায়নি। এরপর একপর্যায়ে আমার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন।’

তিনি আরও বলেন, পরে যখন মানুষ ভিড় করতে শুরু করে তখন হাসপাতালের কর্মীরা একটি স্ট্রেচার নিয়ে এসে তার স্ত্রী এবং নবজাতককে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে অরুণ পারিহার নামে ওই ব্যক্তি বলেন, নবজাতক ও তার স্ত্রী এখন নিরাপদে আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯