শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পটুয়াখালীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

অনুসন্ধান ডেস্ক: পটুয়াখালী পৌর শহরের মিঠা পুকুরপাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ছয়টার দিকে হারুন মুন্সি নামের এক ব্যক্তির তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।

জানা যায়, আগুন লাগার পর বাতাসের চাপে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

এদিকে সংস্কার করার লক্ষ্যে মিঠাপুকুর শুকিয়ে ফেলায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে সময় লাগার কারেণে ক্ষতির পরিমাণ অনেকটা বেড়েছে। এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস পটুয়াখালীর ওয়্যারলেস অপারেটর মো. ফারুক জানান, সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

তাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৫ টি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার কাজ চালাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯