শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমশন প্রকল্পের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠান

বরিশালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমশন প্রকল্পের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠান

বরিশালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমশন প্রকল্পের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠান
বরিশালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমশন প্রকল্পের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠান

আনোয়ার হোসেন .. বরিশালে ভূমি মন্ত্রাণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমশন প্রকল্পের নিবিড় পরিবীক্ষনের জন্য স্থানীয় পর্যায় মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ৩ মে মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলা ভবন বরিশালে আইএমইডি পরিকল্পনা মন্ত্রাণালয় এবং ইন্টিপ্রটেড সলিউশনস লিমিটেড এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোঃ সাইফুল ইসলাম মহাপরিচালক যুগ্নসচিব আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়, বিশেষ অতিথি মোহাম্মাদ সাইফুর রহমান উপপরিচালক আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলার সহকারি কমিশনার ভূমি তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, ইউনিয়ন পর্যায়ের তহশিলদার সহ উদ্যোক্তারা। এবং মতবিনিময় কর্মশালা অনুষ্ঠানে সভাপতি দায়িত্ব পালন করেন, জেলা ম্যাজিস্ট্রেট।
মতবিনিময় সভায় মহাপরিচাল যুগ্নসচিব মোঃ সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে অনলাইনে খতিয়ান সরবরাহ, ই-নামজারি ও ই-সেটেলমেন্ট কার্যক্রম কাজ চলমান আছে। ডিজিটাল ল্যান্ড ডেটা ব্যাংক ও ল্যান্ড জোনিং কার্যক্রমও চলমান রয়েছে। ভূমি ব্যবহারে আধুনিকায়নের জন্য ডিজিটাল জরিপ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন,অটোমেশন কার্যক্রম শুরু হওয়ার কারনে সম্পত্তির ভাগ নিয়ে যে হানাহানি ও খুনের ঘটনা ঘটছে, তা অনেকাংশে কমে আসছে। কারণ, দেশের গ্রামাঞ্চলে মারামারি, হানাহানি ও মামলা-মোকদ্দমার সূত্রপাত হয় অধিকাংশই জমিজমা-সংক্রান্ত বিরোধে। এ থেকে উত্তরণের একমাত্র উপায় হতে পারে ভূমি ব্যবস্থাপনার অটোমেশন। এতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।

তিনি বলেন, এর অংশ হচ্ছে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। এই প্রকল্পের প্রধান কাজ হবে ভূমি ব্যবস্থাপনায় সংস্কার আনা। সংস্কারগুলোর মধ্যে কেন্দ্রীয় ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক কেন্দ্র স্থাপন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসের জন্য মাইক্রো ডেটা সেন্টার স্থাপন ও জেলা ডেটা সেন্টারের সঙ্গে আন্তসংযোগ স্থাপন, প্রতিটি জেলায় একটি করে ডেটা সেন্টার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার উন্নয়ন, নিবন্ধন অধিদফতর এবং এই সংশ্লিষ্ট সব অফিসের জন্য ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) স্থাপন, তহশিলদার; দলিল লেখক ও নকলনবিশদের প্রশিক্ষণ প্রদান, বায়োমেট্রিক হাজিরা সিস্টেম স্থাপন এবং রেকড রুম স্বয়ংক্রিয়করণ এবং পুরোনো রেকর্ডগুলো ডিজিটাইজ করা।

এ প্রসঙ্গে আইন, আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মাদ সাইফুর রহমান বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার বিষযটি বর্তমান সরকারের একটি পুরোনো অঙ্গীকার। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন হলে সাধরণ মানুষের দুর্ভোগ কমবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এরই মধ্যে অনলাইনে জমির খতিয়ান সরবরাহ, ই-নামজারি ও ই-সেটেলমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। তবে তা পর্যাপ্তসংখ্যক জনসাধারণ এ সুবিধা পাচ্ছেন না। মাঠপর্যায়ের জনসাধারণের কাছে এ সুবিধা পৌঁছে দিতে হলে এ বিষয়ে মাঠপর্যায়ের সেবাকে আরও গতিশীল করতে হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯