রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারত মহাসাগরে বোমারু বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানকে রুখতে

ভারত মহাসাগরে বোমারু বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানকে রুখতে

অনলাইন ডেস্ক :: ভারত মহাসাগরে যুক্তরাজ্যের অন্তর্গত ডিয়েগো গার্সিয়ায় ছয়টি বোমারু বিমান মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৬ জানুয়ারি) যুদ্ধবিমানগুলো দ্রুত পাঠানোর প্রস্তুতি শুরু করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। ‘বি-৫২’ মডেলের বোমারু বিমানগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর হামলার আদেশের অপেক্ষায় থাকবে।

পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ভারত মহাসাগরে যুদ্ধবিমান মোতায়েন মানেই অভিযানের নির্দেশ নয়। নিজেদের সামরিক সক্ষমতা ও অবস্থানের জানান দিতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। পেন্টাগন প্রায়ই দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানায় সক্ষম যুদ্ধবিমানসহ অন্যান্য বিমান অঞ্চলটিতে মোতায়েন করে থাকে।
বিশ্লেষকদের মতে, গত বছর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন যখন তুঙ্গে পৌঁছায় তখনই কাতারে ছয়টি ‘বি-৫২’ মডেলের বোমারু বিমান মোতায়েন করেছিল ট্রাম্প প্রশাসন।

যুদ্ধবিমান মোতায়েনের ক্ষেত্রে ডিয়েগো গার্সিয়াকে বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের ওই কর্মকর্তা। তিনি জানান, নিজেদের যুদ্ধবিমানকে ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে রাখতেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯