শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরযাত্রী সহ ট্রলার ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

বরযাত্রী সহ ট্রলার ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

অনুসন্ধান ডেস্ক: পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে বরযাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন মরিয়ম নামের ৭ বছরের এক শিশু। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।

রোববার (৩০ এপ্রিল) সকালে পাতার চর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় বর রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে গলাচিপার বন্যাতলী এলাকা থেকে ফুফাতো বোন খাদিজার লাশ উদ্ধার করা হয়। পটুয়াখালী ও বরিশাল নৌ ফায়ার সার্ভিসের দুটি দল নৌ পুলিশ এবং স্থানীয় জেলেরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ৪ জন মারা গেছেন। অপর একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

এসময় তেঁতুলিয়া নদীর চর আপ্তি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পরে বরযাত্রীসহ ১৫ জন নিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ১১জন উদ্ধার হলেও হাসপাতা‌লে নেয়ার প‌থে লি‌পি বেগম মারা যান।

নিখোঁজ হয় বর রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগম, ফুফাতো বোন খাদিজা এবং কনের বোন মরিয়ম। এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হলেও মরিয়ম নিখোঁজ রয়েছে। তৃতীয় দিনের মতন উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস নৌ পুলিশ সহ স্থানীয় জেলেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯