মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কালবৈশাখীর তাণ্ডবে ভারতে নিহত ১৮

কালবৈশাখীর তাণ্ডবে ভারতে নিহত ১৮

অনুসন্ধান ডেস্ক:: কালবৈশাখী ঝড় নিমেষেই গরম আর ক্লান্তি দূর করলেও ভারতে কেড়ে নিয়েছে ১৮ প্রাণ। দেশটির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ বজ্রপাতে একের পর এক মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালোনোর পর প্রকৃতি যখন শান্ত, তখন রাজ্যের ছয় জেলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, বিভিন্ন জেলায় বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়, তিনজনের মৃত্যু হয়েছে হাওড়া জেলায়।

এছাড়া বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের, দু’জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।বৃষ্টির পূর্বাভাস দিতে গিয়ে বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণেশকুমার দাস জানান, ‘বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ’ সেই ভবিষ্যদ্বাণী মিলে যায়। ওইদিন দুপুর থেকেই রাজ্যের দক্ষিণ ভাগের বিস্তীর্ণ এলাকায় মেঘ জমতে শুরু করে।

পরে শুরু হয় তুমুল বৃষ্টি সঙ্গে প্রচণ্ড বজ্রপাত। ঝড়ের দাপটে রাজ্যে বহু জায়গায় গাছ ভেঙে পড়ে। কালবৈশাখীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার অবস্থাও অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে।

এরপরেই খবর আসে গাছ উপড়ে এবং বজ্রপাতে বিভিন্ন জায়গায় ১৮ জনের প্রাণ গেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯