শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বচ্ছ রাজনীতিই রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে: তোফায়েল আহমেদ

স্বচ্ছ রাজনীতিই রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে: তোফায়েল আহমেদ

অনুসন্ধান ডেস্ক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যতদিন বেঁচে থাকব, ততদিন স্বচ্ছ রাজনীতি করে যাব। স্বচ্ছ রাজনীতিই একজন রাজনীতিবিদকে বাঁচিয়ে রাখে।

বঙ্গবন্ধুর মতো মহান নেতার হাত ধরে রাজনীতি শিখেছেন। কখনো নীতিভ্রষ্ট হননি। মানুষের ভালোবাসায় ও দোয়ায় মৃত্যুর আগ পর্যন্ত সেই নীতি ধরে রাখতে চান। মঙ্গলবার দুপুরে ভোলার কোরালিয়া গ্রামের বাড়িতে পিতা আজাহার আলীর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তোফায়েল আহমেদ তার পারিবারিক জীবনের স্মৃতিচারণ করে উপস্থিত সবার কাছে তার জন্য দোয়া চান। ১৯৭০ সালের এই দিনে তার পিতা মারা যান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সামসুদ্দিন সামসু, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। এদিকে টানা সাত দিন নির্বাচনি এলাকায় অবস্থান, গণসংযোগ পথসভা শেষে মঙ্গলবার বিকালে ঢাকায় ফিরে যান প্রবীণ এই রাজনীতিবিদ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯