শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> দেশে নতুন করে চার জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যারা সবাই ঢাকার বাসিন্দা। এসময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৫ শতাংশ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩২টি নমুনা পরীক্ষা করে চার জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এর আগে সবশেষ গত ২৮ মার্চ দেশে একজনের মৃত্যু হয়েছে করোনায়।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৫৪ জন।