শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রমজান মাসের শিডিউল বাদ : কাল থেকে নতুন সূচিতে চলবে অফিস

রমজান মাসের শিডিউল বাদ : কাল থেকে নতুন সূচিতে চলবে অফিস

রমজান মাসের শিডিউল বাদ : কাল থেকে নতুন সূচিতে চলবে অফিস
রমজান মাসের শিডিউল বাদ : কাল থেকে নতুন সূচিতে চলবে অফিস

অনুসন্ধান ২৪ >> ইসলাম ধর্মাবলম্বীদের বড় উৎসব ঈদুল ফিতর। বছরজুড়ে অপেক্ষার পর লম্বা ছুটিতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ত্যাগ করেছেন কর্মজীবীরা। গত বুধবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ।

গত ১১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, ঈদ পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

সোমবার থেকে রমজান মাসের তৈরি শিডিউল বাদ দিয়ে আবারও পুরাতন সময়সূচি অর্থাৎ ৯টা থেকে ৪টা পর্যন্ত নিয়ম মেনে শুরু হবে অফিস।

শনিবার দেশজুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত বুধবার থেকে চলছে সরকারি ছুটি যা শেষ হচ্ছে আজ। তবে সরকার নির্ধারিত ছুটির সঙ্গে আগে ও পরে যোগ করে বাড়তি ছুটি কাটিয়েছেন অনেকেই।

এদিকে এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ শেষ করে কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রবিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কর্মজীবীদের ফিরতে দেখা গেছে।

দুপুরে কমলাপুর স্টেশনে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেসের যাত্রীদের নামতে দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বললে অধিকাংশের বক্তব্য ছিল, কাল অফিস ধরতেই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরছেন তারা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯