শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কক্সবাজারে অর্ধগলিত ১০ লাশ উদ্ধার

কক্সবাজারে অর্ধগলিত ১০ লাশ উদ্ধার

কক্সবাজারে
কক্সবাজারে

অনুসন্ধান ২৪ >> কক্সবাজারে নাজিরা পয়েন্টে ২-৩ সপ্তাহ ধরে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে এসেছে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে-এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকাল পৌনে ৪টায় অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

বিকাল ৩ টা ৪২ মিনিটে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। নতুন করে আর কোনো লাশ পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।আরও কঙ্কাল আছে কিনা তা দেখতে আমাদের টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো লাশ পঁচে গলে কঙ্কালে পরিণত হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯