শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের হিড়িক

পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের হিড়িক

অনুসন্ধান ডেস্ক: ঈদযাত্রার শেষদিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের হিড়িক পড়েছে। তবে বেলা যতো বাড়ছে সেতুতে মোটরসাইকেলের চাপও কমছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে পদ্মা সেতু হয়ে বাড়ি ছুটছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ।এদিন সকাল থেকে মুন্সিগঞ্জের মাওয়া টোলপ্লাজা হয়ে কয়েক শ গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন সেতু পাড়ি দিতে দেখা যায়।

অন্যদিকে শর্তসাপেক্ষে অনুমতি পাওয়ার পর সেতু পার হচ্ছে মোটরসাইকেলও। টোলপ্লাজার অভিমুখে সারিবদ্ধভাবে টোল দিয়ে সার্ভিস লেনে সেতু পার হচ্ছে হাজারও মোটরসাইকেল।

কয়েকজন মোটরসাইকেলচালক জানান, শনিবার ঈদ হতে পারে ভেবে তারা আজই বাড়ি ফিরছেন। গণপরিবহনের ভাড়া নৈরাজ্য এড়াতে মোটরসাইকেল বেছে নিয়েছেন তারা।

এদিকে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় সাত মোটরসাইকেল আরোহীকে ৩ হাজার করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বজলুর রহমান বলেন, সেতুতে কোনোভাবেই দাঁড়ানো কিংবা ছবি তোলা এবং লেন ক্রস না করার বিষয়ে নির্দেশনা ছিল। নিয়ম না মেনে সেতুর বিভিন্ন স্থানে মোটরসাইকেল থামিয়ে ছবি তোলায় জরিমানা করা হয়েছে।

এদিকে সেতু বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পদ্মাসেতু পাড়ি দিয়েছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯