রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
২৪ ঘণ্টা ফের ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা নিহত-৬

২৪ ঘণ্টা ফের ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা নিহত-৬

অনলাইন ডেস্ক :: ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই ফের ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মধ্যরাতের ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

ইরান সমর্থিত ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আল শাবির এক কমান্ডারকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। খবর দ্য মিররের

এই হামলায় আরও তিনজন মারাত্মক আহত হয়েছেন।

এর আগে শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।

ইরাকের আধাসামরিক বাহিনীগুলোর জোট হাশদ আল শাবি

আধাসামরিক বাহিনী হাশদ আল শাবি পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ) নামেও পরিচিত। ইরাকি সেনাবাহিনীর অধীনে থাকা বিভিন্ন মিলিশিয়া গ্রুপের জোট এটি।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১টা ১২ মিনিটে বাগদাদের উত্তরে তাজি সড়কে একটি গাড়ি বহর লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯