শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কৃষি ও কৃষক অর্থনীতির মূল চালিকাশক্তি

কৃষি ও কৃষক অর্থনীতির মূল চালিকাশক্তি

কৃষি ও কৃষক অর্থনীতির মূল চালিকাশক্তি
কৃষি ও কৃষক অর্থনীতির মূল চালিকাশক্তি

অনুসন্ধান ২৪>> কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এই খাতে অভূর্তপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

সোমবার বগুড়া অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহা-পরিচালক খলিলুর রহমানের সভাপতিত্বে একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীনতার পরই তিনি দেশের কৃষিখাতের উন্নয়নে নানামুখি পরিকল্পনা করেন। বর্তমানে তাঁরই সুযোগ্যকন্যা সেই পথ অনুসরণ করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। সভায় কৃষি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, শাজাহানপুর-গাবতলী আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, কাহাল-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সাখাওয়াত হোসেন, কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বগুড়া অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯