মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রচণ্ড রোদে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

প্রচণ্ড রোদে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: ভারতে প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে রোববার ওই ঘটনা ঘটেছে। এদিন রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকাবস্থায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন।

এ ছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং খবর পেয়ে অসুস্থদের দেখতে তিনি হাসপাতালে যান।

দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের, অথচ আগত হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনো ছাউনির ব্যবস্থা ছিল না। এ ঘটনার পর প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। ১১ জনের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে।

রোববার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ১১ জনের। অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ১২০ জন। অসুস্থদের অনেককে তাৎক্ষণিকভাবে খারঘরের টাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহারাষ্ট্রের এক সমাজকর্মীকে পুরস্কৃত করার জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিসও উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯