শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘প্রধানমন্ত্রী চাইছেন বরিশাল আধুনিক নগরী হিসাবে গড়ে উঠুক’

‘প্রধানমন্ত্রী চাইছেন বরিশাল আধুনিক নগরী হিসাবে গড়ে উঠুক’

অনুসন্ধান ডেস্ক::: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালকে উপলব্ধি করেছেন। তিনি চাইছেন বরিশাল আধুনিক নগরী হিসাবে গড়ে উঠুক। এই বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্মৃতি রয়েছে। বরিশালের প্রতি, মানুষের প্রতি তার আন্তরিকতা রয়েছে।’

আজ রোববার (১৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খায়ের আবদুল্লাহ বলেন, ‘বরিশালের মানুষের প্রতি আমার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। মানুষকে সর্বোচ্চ সেবা দিতে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাকে এই সিটি করপোরেশন নির্বাচনে নমিনেশন দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

এর আগে খায়ের আবদুল্লাহ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় অন্যদের মধ্যে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি-২ গাজী হাফিজুর রহমান লেকুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯