শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাস-পিকআপ ভ্যান সংঘ‌র্ষে প্রাণ গেল ২ চালকের

বাস-পিকআপ ভ্যান সংঘ‌র্ষে প্রাণ গেল ২ চালকের

অনুসন্ধান ডেস্ক: : দিনাজপু‌রের বিরামপু‌রে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই চালকই নিহত হ‌য়ে‌ছেন। এ দুর্ঘটনায় আহত হ‌য়েছেন বা‌সের কমপ‌ক্ষে ১২ জন যাত্রী। আজ রোববার সকাল ৬টায় উপ‌জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়‌কের দিওড় বাজার এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতরা হ‌লেন- বাসচালক বীরগঞ্জ উপ‌জেলার ক‌বিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবাড়িয়া জেলার আজাদ (৩৮)।

পুলিশ জানায়, ঢাকা থেকে না‌বিল প‌রিবহন নামে এক‌টি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দে‌শে রওনা হ‌য়। বাসটি দিওড় বাজার এলাকায় পৌঁছা‌লে অপরদিক থে‌কে আসা সবজিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থ‌লেই বাস ও পিকআপের চালক নিহত হয়। আহত‌ যাত্রী‌দের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯