মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বোমা হামলা জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে

বোমা হামলা জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে

বোমা হামলা জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে
বোমা হামলা জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে

অনুসন্ধান ২৪ >> জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বোমা ছোড়া হয়েছে। তবে তাকে অক্ষত অবস্থায় সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্মোক বোমা বিস্ফোরিত হলে প্রচুর ধোঁয়া তৈরি করে।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুড়তে দেখেছেন, যেখান থেকে পরে ধোঁয়া বের হয়। অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা একটি বিকট শব্দ শুনতে পেয়েছেন। তবে এই ঘটনায় আহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ শনিবার জাপানের ওয়াকায়ামায় এক জনসভায় ভাষণের সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আজ এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক ব্যক্তিকে ঝাপটে ধরে আছেন। ধারণা করা হচ্ছে তিনি সন্দেহভাজন হামলাকারী। দেশটির পুলিশ বলছে, এই ঘটনায় তারা একজনকে আটক করেছেন। তবে এর বেশি কিছু তারা বলতে রাজি হয়নি।

এদিকে জাপানের সরকারি প্রচার মাধ্যম এনএইচকে প্রধানমন্ত্রী কিশিদাকে উদ্ধৃত করে বলেছে, সভাস্থলে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল। পুলিশ বিস্তারিত তদন্ত করছে। তবে অনেককে উদ্বেগ ও দুশ্চিন্তায় ফেলে দেওয়ায় প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯