শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভাত বেচে ছেলেদের দোকান করে দিছিলাম

ভাত বেচে ছেলেদের দোকান করে দিছিলাম

ভাত বেচে ছেলেদের দোকান করে দিছিলাম
ভাত বেচে ছেলেদের দোকান করে দিছিলাম

অনুসন্ধান ২৪>> ‘ভাত বেচে ছেলেদের দোকান করে দিছিলাম। আমাদের আর কিছুই থাকল না। ছেলদের সান্ত্বনা দেবো কীভাবে?’ চোখ মুছতে মুছতে আহাজারি করে বলছিলেন নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় সুলতান ফ্যাশনের মালিকের মা আমেনা বেগম।

শনিবার ভোরে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন রাজধানীর নিউ সুপার মার্কেটে। এসে দেখেন সব পুড়ে যাচ্ছে। আগুনে দোকানের মালামাল হারিয়ে এখন দিশেহারা আমেনা বেগম ও তার সন্তানরা। আমেনা বলেন, ‘গতকাল দোকানে ২ লাখ টাকার নতুন মাল তুলেছি। আজ আগুনে শ্যাষ হয়ে গেলো।’

তিনি বলেন, ‘মানুষের কাছে ভাত বেচে টাকা জমিয়ে ছেলেদের এই দোকান করে দিছিলাম, কিছুই থাকল না। আমার এতিম ছেলেদের নিয়ে এখন কোথায় যামু। ছোট ছোট দুইটা নাতিকে কিভাবে বড় করুম। এখন কীভাবে ঘর ভাড়া দিমু।’

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ১৯ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজন, ফায়ারফাইটার ১৩ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯