মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১ কেজি আলুর দাম ৬৫ হাজার টাকা!

১ কেজি আলুর দাম ৬৫ হাজার টাকা!

অনুসন্ধান ডেস্ক: মাত্র এক কেজি আলুর দাম প্রায় ৬৫ হাজার টাকা। শুনতে অবাক করার মতো হলেও ফ্রান্সের লা বোনোত আলুর দাম এতো টাকা। লাইভমিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ব্যয়বহুল এ জাতের আলু দেশটির ইলে দে নয়েরমৌতিয়ের দ্বীপে বিশেষভাবে চাষ হয়।সেখানে এ ধরনের আলুর দাম কেজি প্রতি প্রায় ৫৫৫ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার টাকা ৮৬২ টাকা (১ ইউরো ১১৬ টাকা ধরে)।

জানা যায়, এ ধরনের আলু দেশটির মাত্র ৫০ বর্গমিটারের বালুময় জমিতে চাষ করা হয়। এতে সার হিসেবে সামুদ্রিক শৈবাল এবং জলজ উদ্ভিদকে ব্যবহার করা হয়। এর মাধ্যমে এ আলু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আলুতে পরিণত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আলু স্বাদে অন্যরকম, যার নিজস্ব স্বাদ আছে। এটি খেতে একই সঙ্গে লবণাক্ত, হালকা লেবু ও আখরোটের মতো। এমন স্বাদের জন্য লা বোনোত আলু অন্য আলু থেকে অনন্য।

জানা যায়, ইলে দে নয়েরমৌতিয়েতে মোটে ১০ হাজার টন আলুর উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে শুধু লা বোনোত আলুর পরিমাণ মাত্র ১০০ টন। এ কারণে এ ধরনের আলুর দাম দেশটিতে এতো বেশি হওয়ার কারণ বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া এ জাতের আলু অনেক যত্নসহকারে তুলতে হয়। এক সপ্তাহ ধরে প্রায় আড়াই হাজার শ্রমিক বিরল এ জাতের আলু তুলে থাকেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯