মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৮১ বছর বয়সে ৮০ দিনে বিশ্ব ভ্রমণ দুই বান্ধবীর

৮১ বছর বয়সে ৮০ দিনে বিশ্ব ভ্রমণ দুই বান্ধবীর

অনুসন্ধান ডেস্ক:: অ্যাডভেঞ্চারের কোনো বয়স নেই। তা ৮১ বছর বয়স হলেও। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৮১ বছর বয়সী দুই বান্ধবী ৮০ দিনে বিশ্ব ভ্রমণ করে যেন এ কথাটাই প্রমাণ করে দেখালেন।

দুই বান্ধবী হলেন-এলি হাম্বি ও স্যান্ডি হ্যাজেলিপ। প্রথমজন ডকুমেন্টারি ফটোগ্রাফার ও দ্বিতীয়জন চিকিৎসক এবং লেকচারার। তারা দুজনে ঘুরে বেড়িয়েছেন ইন্দোনেশিয়ার বালি সমুদ্রসৈকত থেকে মিশরের মরুভূমি। ভ্রমণের বিষয় নথিভুক্ত করার জন্য দুই বান্ধবী ব্লগ লিখতেন।

এই ব্লগের তথ্যানুযায়ী, তাদের দুঃসাহসিক যাত্রা শুরু হয়েছিলো এ বছরের ১১ জানুয়ারি। তারা প্রথম যে জায়গায় গিয়েছেন, সে জায়গা স্বাভাবিকভাবে ভ্রমণ পোকারাও এড়িয়ে যান। জায়গাটি হলো অ্যান্টার্কটিকা। এরপর তারা ঘুরে বেড়িয়েছেন সাত মহাদেশের ১৮ দেশ।

এর আগে ৮০ বছর বয়সে ২০২২ সালে তারা এ অ্যাডভেঞ্চারে বের হওয়ার পরিকল্পনা করেন। কিন্তু সে সময় করোনা মহামারির কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

সূত্র: সিএনএন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯