শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি নির্বাচন: নৌকা পেতে তৎপর মেয়র সাদিকের চাচা

বরিশাল সিটি নির্বাচন: নৌকা পেতে তৎপর মেয়র সাদিকের চাচা

অনুসন্ধান ডেস্ক:: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেতে মাঠে নেমেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

আজ রোববার প্রথম দিনে খোকন সেরনিয়াবাত মনোয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন মেয়র সাদিক আব্দুল্লাহ। শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে চাচা ও ভাতিজার অনুসারীরা রাজধানীতে অবস্থান করছেন। প্রায় ৫ বছর পর নৌকা পেতে এভাবে আপন চাচাসহ দলীয় নেতাদের মুখোমুখি হওয়ায় মেয়র সাদিকের মনোনয়ন পাওয়া নিয়ে নগরে নানা ধরনের গুঞ্জন চলছে।

রোববার বেলা ১১টার দিকে ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

এর পরপরই বঙ্গবন্ধু পরিবারের সদস্য খোকন সেরনিয়াবাতের পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট সজিব।

পরে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও মনোনয়ন পত্র সংগ্রহ করেন। জসীম এবং মামুন এ তথ্য স্বীকার করে বলেছেন, তাঁরা নেত্রীর সামনে গিয়ে বরিশালের চিত্র তুলে ধরে মনোনয়ন চাইবেন।

জানা গেছে, খোকনের পক্ষে আওয়ামী লীগ ও কাউন্সিলরদের একটি অংশ মনোনয়নপত্র জমাদানকালে অবস্থান করবেন। নগরের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়ার রহমান বিপ্লব বলেন, আমরা সিটি করপোরেশনের ১০ জন কাউন্সিলর খোকন সেরনিয়াবাতের সমর্থনে মনোনয়ন ফরম জমা দেব।

গত ৫ বছরে নগরে তাঁরা দায়িত্ব পালন করতে পারেননি। কোনো উন্নয়নকাজেও অংশ নিতে পারেননি। এজন্য একজন যোগ্য মেয়র প্রার্থী চাইবেন তাঁরা। এদিকে মেয়র সাদিক আব্দুল্লাহর পক্ষে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন তাঁর অনুসারীরা। এজন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের দুই ডজন শীর্ষ নেতাকে ঢাকায় যেতে বলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এর বাইরে ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা এখন ঢাকায় অবস্থান করছেন।

নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে ঢাকায় দলীয় কার্যালয়ে যেতে বলা হয়েছে। তাঁরা মেয়র সাদিকের পক্ষে সোমবার মনোনয়ন সংগ্রহ করবেন।’

বরিশাল নগর আওয়ামী লীগের অপর সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘মেয়র সাদিকের পক্ষে সোমবার তাঁরা দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন। ১২ এপ্রিল জমা দিবেন। মনোনয়ন পত্র সংগ্রহে তাঁরা জেলা ও মহানগরের ২০-২৫ জন যাবেন।’ তিনি আরও বলেন, ‘মেয়র সোমবার আজমির শরীফ থেকে ঢাকায় ফিরবেন। নৌকা সাদিকই পাবেন এমনটা ১০০ ভাগ আশাবাদী তাঁরা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯