বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাবা জানেন না সন্তানদের নাম

বাবা জানেন না সন্তানদের নাম

বাবা জানেন না সন্তানদের নাম
বাবা জানেন না সন্তানদের নাম

অনুসন্ধান ২৪>>১২ স্ত্রী আর ১০২ সন্তান নিয়ে পরিবার মুসা হাসহ্যা কাসেরার। পূর্ব উগান্ডার বুতালেজা জেলার বুগিসা গ্রামের বাসিন্দা মুসার নাতি-নাতনি রয়েছে ৫৭৮ জন। এদের বেশিরভাগেরই নাম মনে রাখতে পারেন না মুসা।

মুসা আরও জানান, সন্তান জন্মদান প্রতিরোধে তার স্ত্রীরা এখন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছেন। তিনি আর সন্তান চান না বলেও জানান। মুসা বলেন, দায়িত্বজ্ঞানহীন কাজ থেকে শিখেছি যে, এতোগুলো সন্তান জন্ম দেওয়ার কারণে দেখাশোনা করতে পারি না।’

বিশাল পরিবার নিয়ে রয়েছেন নানাবিধ ঝামেলায়। এত সদস্যের খাবার যোগার করাটাও কষ্টসাধ্য হয়ে উঠেছে তার জন্য। বার্তা সংস্তা এএফপিকে ৬৮ বছর বয়সি মুসা জানান, ‘প্রথমে এটি একটি রসিকতা ছিল … কিন্তু এখন এটি সমস্যা সৃষ্টি করেছে।

বিশাল এই পরিবারের কর্তা মুসা জানান, দিন দিন তার স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। এত বড় পরিবারের জন্য মাত্র দুই একর জমি যথেষ্ট নয়। মৌলিক চাহিদা পূরণ করতে না পারায় তার দুইজন স্ত্রী চলে গেছেন বলেও জানান তিনি।

মুসার সন্তানদের বয়স ১০ থেকে ৫০ এর মধ্যে। তার সবচেয়ে ছোট স্ত্রীর বয়স প্রায় ৩৫ বছর। মুসা বলেন, আমি শুধুমাত্র আমার প্রথম এবং শেষ সন্তানের নাম মনে রাখতে পারি। বাকিদের নাম ধরে ডাকতে পারি না। এটির জন্য সন্তানের মায়েরা আমাকে শনাক্ত করতে সাহায্য করে।

১৯৭২ সালে প্রথম বিয়ে করেন মুসা। তখন তার ও স্ত্রীর উভয়ের বয়স ছিল ১৭ বছর। বিয়ের এক বছর পর প্রথম সন্তানের বাবা হন মুসা। তিনি জানান, পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে আত্মীয় ও বন্ধুদের পরামর্শে বহুবিবাহ এবং অনেক সন্তান জন্মদান করেছেন।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯