শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গত নির্বাচনকে ‘রাতের ভোট’ বললেন আ. লীগেরই সাবেক প্রতিমন্ত্রী

গত নির্বাচনকে ‘রাতের ভোট’ বললেন আ. লীগেরই সাবেক প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাতের ভোট বললেন সাবেক প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার। পটুয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে জড়িয়ে এমন মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে ইউনিয়ন শ্রমিক লীগের এক নেতার সঙ্গে মাহবুবুর রহমান তালুকদারের কথোপোকথনের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়। উপজেলা আওয়ামী লীগের অনেকেই নিশ্চিত করেছেন এই কল রেকর্ডটি তারই।

ওই কল রেকর্ডে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, বর্তমান এমপি মহিব রাতের ভোটে এমপি হইছে। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি। এ সময় শ্রমিক লীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।

মহিবকে নিয়ে ফেসবুকে স্টাটাস দেও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে আওয়ামী লীগ করোছ, আমি দেখে নেব। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল।

এ সময় তিনি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ভুক্তভোগী রুমান হাসনাত বলেন, আমি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান এমপির ছবি দিয়ে ফেসবুকে মানবতার ফেরিওয়ালা লিখে স্টাটাস দিয়েছিলাম।

এই দেখে মাহবুবুর রহমান তালুকদার আমাকে কল দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন এবং বর্তমান সংসদ সদস্যকে নিয়ে বাজে মন্তব্য করেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের মন্তব্য জানতে তাকে কল করলে তিনি রিসিভ করেনি। তবে আগে তিনি কয়েকজন গণমাধ্যমকর্মীর কল রিসিভ করে নানা ধরনের তালবাহানা দেখিয়ে ফোন কেটে দেন।

এর আগে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল তালুকদারকে জিহ্বা কেটে ফেলার হুমকি দেন সাবেক এই প্রতিমন্ত্রী। সে ঘটনায় তার বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯