মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বামী থাকবে, প্রেমিককেও চাই: দুই বিয়ের দাবিতে থানায় হাজির তরুণী

স্বামী থাকবে, প্রেমিককেও চাই: দুই বিয়ের দাবিতে থানায় হাজির তরুণী

অনুসন্ধান ডেস্ক: দুনিয়ায় কত অদ্ভুত ঘটনাই না ঘটে! বিশেষ করে প্রেম-ভালোবাসা, বিয়ে নিয়ে। খবরের পাতায় উঠে আসে একের পর এক আজব খবর। কখনো বর কনের বোনের মাথায় সিঁদুর পরিয়ে দেন, কখনো বিয়ের আসর থেকে কনে পালিয়ে যান পুরোনো প্রেমিকের সঙ্গে। সম্প্রতি এমন আরেকটি আজব ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্বামী থাকা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়ার দাবি নিয়ে থানায় হাজির হয়েছেন এক নববধূ। তার স্বামীকেও চাই, প্রেমিককেও চাই! এ কারণে কান্নাকাটি করে লুটিয়ে পড়ছেন পুলিশ সদস্যদের পায়ের কাছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে সেজে থাকা এক তরুণী কেঁদে কেঁদে বলছেন, ‘দুটি বিয়ে করবো, দুটি বিয়ে’। বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন তিনি। মূলত ওই তরুণী তার প্রেমিককে বিয়ে করতে চান ঠিকই, কিন্তু স্বামীকে ছাড়তে নারাজ। এই দাবি শুনে পুলিশ সদস্যরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে বেজায় ক্ষেপে যান।

পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করেন। রাগের মাথায় এক পুলিশ সদস্যের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড়ও মারেন তিনি। তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে নিয়মিত কথা বলতেন।

তিনি বলেন, একদিন সে (স্ত্রী) আমাকে জানায়, প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করতে চায় সে। আমি তাকে বলি, এমনটি সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই তরুণী মানসিকভাবে ভারসাম্যহীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯