মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ১২

পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ১২

অনুসন্ধান ডেস্ক: : পাকিস্তানের করাচিতে জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।শুক্রবার (৩১ মার্চ) প্রদেশটির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণকালে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কেমারী পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় প্রাথমিকভাবে ১১ জন নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের বেশিরভাগই ৪০ থেকে ৫০ বছরের নারী, তিনি যোগ করেন।পরে, আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশের দক্ষিণ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইরফান আলি বালোচ।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ দেশটির সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। কেমারির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারি জানান, ওই এলাকায় অবস্থিত এফকে ডাইং কোম্পানি তাদের কর্মচারীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের জন্য আমন্ত্রণ জানায়।

এতে সাড়া দিয়ে প্রায় ৪ শতাধিক নারী সেখানে জড়ো হন। কিন্তু এত বড় ভিড় দেখে কোম্পানির কর্মীরা ভয়ে দরজা বন্ধ করে দেয়। আর এর পরেই হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, কোম্পানিটির প্রাঙ্গণে আগত নারীদের সারিবদ্ধ করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। আর এ বিষয়ে স্থানীয় পুলিশকেও অবহিত করা হয়নি।এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সিন্ধুর মুখ্যমন্ত্রী সাঈদ গনি জানান, কোনো কিছু বিতরণ কিংবা সমাজকল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে প্রশাসনকে জানানো উচিত।পরে তিনি নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেন। সূত্র: দ্য ডন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯