শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টি-টোয়েন্টিতে বাগড়া: থামল বাংলাদেশ ২০৭ রানে

টি-টোয়েন্টিতে বাগড়া: থামল বাংলাদেশ ২০৭ রানে

থামল বাংলাদেশ ২০৭ রানে
থামল বাংলাদেশ ২০৭ রানে

অনুসন্ধান ২৪ >> চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টির শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিলো বাংলাদেশ। ১৯.২ ওভারে ৫ উইকেটে তুলেছে ২০৭ রান। এরপর শুরু হয় বৃষ্টি। তাতেই বন্ধ রয়েছে খেলা।

ফিফটির পথেই ছিলেন দুই ওপেনার। কিন্তু ৩ রানের আক্ষেপ থেকে যায় লিটন দাসের। ক্রেইগ ইয়াংয়ের করা বলে ব্যক্তিগত ৪৭ রানে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ তুলে দেন লিটন। মাত্র ২৩ বলে খেলা ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। এদিকে ফিফটি পূরণের পর ৬৪ রানে থামেন রনি। মাত্র ৩৭ বলে খেলা ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এদিকে ১৪ রান করেন শান্ত।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা পল স্টার্লিং। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৮১ রান আসে। যা প্রথম ছয় ওভারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোর।

এদিকে ৮ বলে ১৩ রান করে আউট হন তৌহিদ হৃদয়। আর ২০ রানে সাকিব ও ৪ রানে মিরাজ অপরাজিত রয়েছেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯