মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা

রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা

অনুসন্ধান ডেস্ক:: ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে দেশটির পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপরেই তাকে লোকসভার এমপি থেকে অযোগ্য ঘোষণা করা হলো। লোকসভা সচিবালয়ও তার নির্বাচনী এলাকা শূন্য ঘোষণা করেছে।

লোকসভার পক্ষ থেকে বলা হয়েছে, শ্রী রাহুল গান্ধী, কেরালার ওয়েনাদ সংসদীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী লোকসভার সদস্য- তার দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে অর্থাৎ ২৩ মার্চ, ২০২৩ থেকে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে রাহুলের বিরুদ্ধে বৃহস্পতিবার ওই রায় হয়। গত সাধারণ নির্বাচনের আগে ২০১৯ সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় রাহুল বলেছিলেন, সব চোরেরা কেন তাদের পদবিতে মোদি ব্যবহার করে? নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। তবে এর আগে গতকাল রায়ের পর কংগ্রেস জানায়, রাহুলকে নিশ্চুপ করার প্রচেষ্টায় লাভ হবে না। তারা এই মামলার বিরুদ্ধে লড়ে যাবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯