শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভিজিডির চাল আনতে যাওয়ার পথে প্রাণ গেল ৬ জনের

ভিজিডির চাল আনতে যাওয়ার পথে প্রাণ গেল ৬ জনের

অনুসন্ধান ডেস্ক:: বান্দরবানের রুমা উপজেলায় ভিজিডির চাল আনতে যাওয়ার পথে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ নারীসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রুমা উপজেলার বগালেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা রুমা উপজেলার থাইক্ষ্যংপাড়া ও সুনসংপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

রুমা উপজেলা নির্বাহী অফিসার মামুন শিবলী জানান, সোমবার দুপুরে ট্রাকে করে থাইক্ষ্যংপাড়া ও সুনসংপাড়ার ১৬-১৭ জন বাসিন্দা ভিজিডির চাল নেওয়ার জন্য রুমা সদরে আসছিল। পথে বগালেকের ঢালু রাস্তায় নামার সময় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়।

এ সময় গুরুতর আহত হয় আরও ১২ জন। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির নতুন নামকরণ হয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯