বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আ’লীগের প্রথম সভায় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত , সভাপতিমণ্ডলীর

আ’লীগের প্রথম সভায় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত , সভাপতিমণ্ডলীর

অনলাইন ডেস্ক :: জমকালো কাউন্সিলের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে। কমিটি ঘোষণার ৪ দিন পর দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের প্রথম বৈঠকে সব সদস্য উপস্থিত ছিলেন।
এই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। বৈঠকে আওয়ামী লীগের বাকি ৩৯টি কার্যনির্বাহী পদ ও ১১টি উপদেষ্টা পদে নেতা নির্বাচনের ভার শেখ হাসিনাকে দেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কমিটি ঘোষণা করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, এবার নারী নেত্রীর সংখ্যা বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া মন্ত্রিসভার সদস্যদের বাকি কমিটিতে না রাখার বিষয়ে আলোচনা হয়েছে, যদিও প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

নতুন কমিটিতে নেয়ার জন্য কয়েকজন নেতার নাম প্রস্তাব করায় ড. আবদুর রাজ্জাককে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, এসব নামের প্রস্তাব কেন আনেন? এসব করবেন না। কারও তদবির মানা হবে না।

সূত্র জানায়, কমিটিতে সাবেক শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমানকে রাখার বিষয়ে মতামত চাওয়া হলে নতুন প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, হাবিবুর রহমান চাঁদাবাজ লোক। তাকে না রাখাই ভালো। এসময় শাজাহান খানকে চ্যালেঞ্জ করেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, হাবিবুর রহমান কোথায় চাঁদাবাজি করল? তিনি যদি চাঁদাবাজ হন, তাহলে শ্রমিক রাজনীতির সঙ্গে যারা যুক্ত সবাই চাঁদাবাজ। আপনি বড় চাঁদাবাজ। আপনি পরিবহন নিয়ন্ত্রণ করছেন। এরপর দু’জনকেই প্রধানমন্ত্রী থামিয়ে দেন।

বৈঠক শেষে গণভবনের মূল ফটকের সামনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বৈঠকে কমিটি গঠনের দায়িত্ব দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেয়া হয়েছে। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯