মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তরুণীকে পিটিয়ে তোলা হলো ট্যাক্সিতে, এগিয়ে এলেন না কেউ

তরুণীকে পিটিয়ে তোলা হলো ট্যাক্সিতে, এগিয়ে এলেন না কেউ

অনুসন্ধান ডেস্ক: ব্যস্ততম রাস্তায় জনসম্মুখে এক তরুণীকে পিটিয়ে, টেনেহিঁচড়ে ট্যাক্সিতে তুলছেন এক যুবক। সেই সময় ওই তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই।ভারতের উত্তর পশ্চিম দিল্লির মঙ্গোলপুরিতে এমন ঘটনার এক ভিডিও দেশটিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটেছে এ ঘটনা। ভিডিওতে দেখা যায়, খালি পায়ে এক ব্যক্তি ওই তরুণীকে ব্যস্ত রাস্তার মাঝে পেটাচ্ছেন, টেনে জোর করে ট্যাক্সিতে তুলছেন।

এরপর ট্যাক্সির ভেতরে তরুণীকে বারবার ঘুষি মারছেন। এই সময় সেখানে আরেক ব্যক্তিকে নিশ্চুপ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শেষমেশ মারধরকারী ও দাঁড়িয়ে থাকা ব্যক্তি দুইজনেই ট্যাক্সির ভেতরে উঠেন।

ব্যস্ততম রাস্তায় এমন ঘটনা ঘটলেও ওই তরুণীকে বাঁচাতে কেউ এগিয়ে আসেন নি। ভিডিও ভাইরালের পর দিল্লি পুলিশের আউটার ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এ নিয়ে তারা শনিবার রাতেই তদন্ত শুরু করেছেন।

পুলিশের একটি দল ইতোমধ্যে ওই ট্যাক্সির নিবন্ধনের ঠিকানায় গেছে। দিলি পুলিশ ইতোমধ্যে ট্যাক্সিকে ট্রেস করেছে এবং ওই তিনযাত্রী কোথায় গেছেন তা খুঁজছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯