শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা, সংসার চালাতে হিমশিম

নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা, সংসার চালাতে হিমশিম

অনুসন্ধান ডেস্ক:: লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল মৎস্যঘাটের জেলে মো. মনজু বলেন, সংসারে স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেরাও আমার সঙ্গে নদীতে মাছ শিকার করে। আমাদের যা আয় হয় তা দিয়েই চলে সংসার।

তবে গত কয়েকদিন আগ থেকে নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যার ফলে আমরা কর্মহীন হয়ে পড়েছি। এতে করে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। তাই এই নিষেধাজ্ঞার সময়ে আমাদের জন্য সরকারিভাবে যে চাল বরাদ্দ রয়েছে তা এখনো পাইনি। খুব দ্রুত সময়ের মধ্যে যেন ওই চাল বিতরণ করা হয়।

ওই এলাকার মিন্টু মাঝি ও জয়নালউদ্দিন মাঝি নামের আরো দুই জেলে জানান, মৎস্য অফিসের লোকজন বলেছিল নিষেধাজ্ঞার সময় এনজিওর কিস্তি আদায় বন্ধ থাকবে।

তবে এনজিওর লোকজন ইতোমধ্যে কিস্তি নিতে এসে হাজির। যেখানে পরিবারের সদস্যদের নিয়ে তিন বেলা খাওয়াটাই দায় হয়ে গেছে, সেখানে এনজিওর ঋণের কিস্তি দিবো কিভাবে। আমাদের দাবী নিষেধাজ্ঞার এই সময়ে যেন এনজিওগুলোর কিস্তি বন্ধ রাখা হয়।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস বলেন, কয়েকটি ইউনিয়নে ইতোমধ্যে জেলেদের বরাদ্দের এক মাসের চাল বিতরণ করা হয়েছে। অন্যান্য ইউনিয়নগুলোতেও খুব শিগগিরই চাল বিতরণ করতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে বলা হয়েছে।

এছাড়া, এনজিওদের সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের থেকে কিস্তি না নিতে বলা হয়েছে। তারপরও কোনো এনজিও যদি কিস্তির জন্য চাপ প্রয়োগ করে, সেটি আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা মৎস্য অফিসের তথ্য মতে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর অন্তত ১০০ কিলোমিটার এলাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯