শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> সাবেক আইজিপি বেনজীর আহমেদ খুনের মামলার পলাতক আসামি হয়ে দুবাইয়ে স্বর্ণের দোকান চালু করে আলোচনায় থাকা আরাভ খানকে চেনেন না বলে জানিয়েছেন। আজ শনিবার বিকেলে পৌনে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান। নিজের ফেসবুক আইডিতেও অভিন্ন তথ্য দিয়েছেন সাবেক এই আইজিপি।
তিনি লেখেন, ‘আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্য নয় । আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’
ফেসবুকে বেনজীর লিখেছেন, ‘সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে “আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’’ নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।’
সম্প্রতি দুবাইয়ে ‘আরাভ জুয়েলারি শপ’ উদ্বোধন করতে দুবাইয়ে উড়ে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও হিরো আলমসহ শোবিজের একদল শিল্পী। এরপরই বেরিয়ে আসে ওই জুয়েলারি শপের মালিক আরাভ খান ওরফে আরাভ ওরফে রবিউল ওরফে আপন ওরফে হৃদয় ২০১৮ সালে পুলিশ পরিদর্শক হত্যা মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি।
ওই খবর প্রকাশের পর সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে জড়িয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ান যে, আরাভের সঙ্গে তার পরিচয় ছিল। এ পরিপ্রেক্ষিতে আজ তিনি নিজের ফেসবুক পেজ ও আইডিতে বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করলেন।