মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছাঁটাই করেছেন মালিক, রাগে গাড়িতে এসিড ঢেলে দেয় যুবক

ছাঁটাই করেছেন মালিক, রাগে গাড়িতে এসিড ঢেলে দেয় যুবক

অনুসন্ধান ডেস্ক: চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল। আর সেই রাগের জেরেই একসঙ্গে ১৪টি গাড়িতে এসিড ঢেলে দিল এক ব্যক্তি। ভারতের উত্তরপ্রদেশের নয়ডার এক আবাসনের সিসিটিভিতে ধরা পড়ল এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের এক প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে। তবে নয়ডার এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় ।

অভিযুক্তের নাম রামরাজ (২৫)। ২০১৬ সাল থেকে নয়ডার একটি আবাসনে গাড়ি ধোয়ার কাজ করত সে। কিন্তু বেশ কিছুদিন ধরেই কাজে গাফিলতি করার অভিযোগ ছিল ওই আবাসনের বাসিন্দাদের। মঙ্গলবার তাকে কাজ থেকে ছাটাই করেন আবাসনের বাসিন্দাদের একাংশ। পরেই রাগে ফুঁসতে থাকে রামরাজ।

পরে প্রতিশোধ নিতে বুধবার ওই আবাসনের গ্যারাজে ঢোকে সে। গাড়ি ধোয়ার নাম করেই সোজা গ্যারাজে গিয়ে যারা তাকে কাজ থেকে ছাটাই করেছিল তাদের প্রত্যেকের গাড়িতে এসিড ঢেলে দেয়। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলি। কাজ সেরে চুপচাপ আবাসন ছেড়ে বেরিয়ে যায় রামরাজ।

পরে নয়ডা পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযুক্তের দাবি, অন্য কারোর নির্দেশেই এই কাজ করেছে রামরাজ।আবাসনের সিসিটভির ফুটেজে বোঝা যায় এটা রামরাজের কাজ।

পুলিশের জেরার মুখে পরে নিজের দোষ স্বীকার করে রামরাজ। তবে রামরাজের দাবি, নিজে থেকে এই কাজ করতে চায়নি সে। আপাতত তাকে জেল হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯