শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২, রাস্তা অবরোধ

ঝালকাঠিতে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২, রাস্তা অবরোধ

অনুসন্ধান ডেস্ক::: বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির বাসচাপায় ভ্যানগাড়ি যাত্রী এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। ঝালকাঠির নলছিটি থানাধীন শিমুলতলা নামক এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভ্যানগাড়িটিকে চাপা দেয় ‘আল আমিন’ পরিবহনের একটি বাস।

এতে ঘটনাস্থলেই শিক্ষার্থীসহ ভ্যানচালকের মৃত্যু ঘটলে স্থানীয়রা প্রতিবাদস্বরুপ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং শিমুলতলা বাজার এলাকায় সড়কে গতিরোধক বসানোর দাবি রাখেন।

ওই স্কুল ছাত্রের নাম তমাল ভট্টাচার্য (১৭)। সে স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তমাল এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। আর অন্যজন হলেন ভ্যানচালক আকাশ (১৯)। ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পটুয়াখালীগামী আল-আমিন পরিবহন নামে একটি বাস দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজারসংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালকের মৃত্যু হয়। নিহত দু’জনই স্থানীয় বাসিন্দা।

দুর্ঘটনার পর বরিশাল পটুয়াখালী মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। এতে প্রায় ২ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে নলছিটি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯