মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাতাল বরযাত্রী, ঘুমিয়ে পড়লেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে

মাতাল বরযাত্রী, ঘুমিয়ে পড়লেন বর, বিয়ে ভেঙে দিলেন কনে

অনুসন্ধান ডেস্ক:: ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে। সবার অপেক্ষা বরযাত্রীর। অবশেষে বরযাত্রীদের গাড়ি এসে পড়লে সবাই হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু বিপত্তি বাঁধে খোদ বরকে নিয়েই।

বর এতোটাই মাতাল যে গাড়ি থেকে নামতেও পারছিলেন না। কয়েকজন ধরাধরি করে কোনোরকম বিয়ের মঞ্চে নিয়ে যায়। সেখানে আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরোহিত মন্ত্র আওড়াতে থাকেন।

কিন্তু বরকে কোনোভাবেই মন্ত্র বলানো যাচ্ছিল না। অনেক চেষ্টাচরিত করেও কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বিয়েই ভেঙে দেন কনে!

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নলবাড়ি জেলায়। সেই বিয়েবাড়ির কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলছে, এর মধ্যেই লোকজন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন। আর মেঝেতে প্রায় অচেতন হয়ে পড়ে আছেন বর। পুরোহিত বহু চেষ্টা করেও তাঁর সঙ্গে বরকে মন্ত্র পাঠ করাতে পারছেন না।

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বর প্রসেনজিত হলোই নলবাড়ি শহরের বাসিন্দা। কনের এক আত্মীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিয়ে ভালোই চলছিল। আমরা সমস্ত আচার-অনুষ্ঠান করেছিলাম।

আমাদের পরিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন মেয়েটি (কনে) বিয়ের মঞ্চে না বসার সিদ্ধান্ত নেয়।

বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই মাতাল ছিল। আমরা গাঁও বুরহার (অসমীয়া গ্রাম নেতা) সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জানিয়েছি।’

ওই আত্মীয় আরও বলেন, ‘বর এতোই মাতাল ছিল যে গাড়ি থেকে নামতেই পারেনি। বরের বাবা আরও বেশি মাতাল ছিলেন।’ এই উদ্ভট ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে নলবাড়ি থানায় অভিযোগ দিয়েছে কনের পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯