বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্নাতক পাস ভারতীয় তরুণী রাস্তায় বিক্রি করছেন পানিপুরি

স্নাতক পাস ভারতীয় তরুণী রাস্তায় বিক্রি করছেন পানিপুরি

অনুসন্ধান ডেস্ক:: একুশ বছর বয়সী এক তরুণী মোটরবাইক চালাচ্ছেন। তাঁর বাইকের পেছনে একটি খাবারের স্টল। তিনি রাস্তায় ঘুরে ঘুরে পানিপুরি বিক্রি করছেন। মানুষ তাঁর নাম দিয়েছে ‘পানিপুরিওয়ালী’। ভারতের দিল্লির তিলকনগরে ইদানীং এ দৃশ্য দেখা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পানিপুরিওয়ালী’ নামে পরিচিতি পাওয়া ওই তরুণীর নাম তাপসী উপাধ্যায়। তিনি প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

‘আর ইউ হাংরি ০০৭’ নামের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, তাপসী উপাধ্যায় তাঁর মোটরবাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে পানিপুরি বিক্রি করছেন।

ভিডিওটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশিবার দেখেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন সেখানে। এক ব্যক্তি লিখেছেন, ‘সুপারগার্ল! চালিয়ে যাও। আশীর্বাদ করি।’আরেক ব্যক্তি লিখেছেন, ‘আত্মবিশ্বাসী মেয়ে। সৃষ্টিকর্তা তোমাকে আরও সফলতা দিন।’ তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘দারুণ কাজ। বোন, তোমাকে কুর্নিশ।’

তাপসী বলেন, তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। চাকরি না করে উদ্যোক্তা হওয়াকে অনেকেই সহজভাবে নেননি। তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ‘কেন স্নাতক পাস করে পানিপুরি বিক্রি করছি। অনেকেই আমাকে বলেছেন, বাড়ি ফিরে যাও। রাস্তায় পানিপুরি বিক্রি করা কোনো মেয়ের জন্য নিরাপদ নয়।’

রাস্তায় স্বাস্থ্যকর পানিপুরি বিক্রি করাই তাঁর উদ্দেশ্য বলে জানান তাপসী উপাধ্যায়। তিনি বলেন, ‘রাস্তায় সাধারণত স্বাস্থ্যকর পানিপুরি পাওয়া যায় না। আমি স্বাস্থ্যকর উপায়ে ‘এয়ার ফ্রাইড’ পানিপুরি তৈরি করি।’ পানিপুরি বিক্রির পাশাপাশি রাস্তায় পাওয়া যায় এমন আরও খাবার তিনি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বিক্রি করতে চান বলে জানিয়েছেন তাপসী উপাধ্যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯