মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুত্রবধূর পুনরায় বিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন

পুত্রবধূর পুনরায় বিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন

অনুসন্ধান ডেস্ক:: টেলিভিশন বা ইন্টারনেট খুললেই এখন জায়গায় জায়গায় বধূ নির্যাতন, বধূ হত্যা, যৌতুকের জন্য নির্যাতন ইত্যাদি খবর পানিভাত হয়ে গিয়েছে। সমাজের বিশিষ্ট মানুষেরা এগুলিকে সামাজিক ব্যাধি হিসেবেও অভিহিত করেন। কিন্তু এত এত খারাপের মাঝেও এখনও সমাজে ভালো কিছু মানুষ আছেন, যারা বাড়ির পুত্রবধূকে শুধু বধূ হিসেবে না দেখে, বাড়ির মেয়ে হিসেবেই দেখেন।

এমনই এক জলজ্যান্ত দৃষ্টান্ত স্থাপন করল ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের এক পরিবার। দুর্ঘটনায় স্বামী হারানোর ৭ বছর পর পুত্রবধূকে আবারও বিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন। অবিশ্বাস্য এমন শুভ বিবাহ সম্পন্ন হল আসানসোলের মা ঘাঘর বুড়ি মন্দিরে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার আসানসোলের ঘাঁঘর বুড়িচণ্ডী মাতার মন্দিরে এ বিয়ের আয়োজন করা হয়।

সাত বছর আগে এক দুর্ঘটনায় রিম্পি চট্টোপাধ্যায় নামে ওই গৃহবধূ হারিয়েছিলেন স্বামীকে। ২০১৬ সালে আসানসোলের হরিপুরের কেন্দা এলাকার বাসিন্দা স্বপন চট্টোপাধ্যায়ের ছোট ছেলে ধীরাজ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা রিম্পির।

কিন্তু সে বছরেই সড়কে একটি দুর্ঘটনায় মারা যান ধীরাজ (৩৩)। স্বামী মারা যাওয়ার পর থেকে রিম্পি শ্বশুরবাড়িতেই ছিলেন। তারা রিম্পিকে মেয়ের মতোই ভালোবাসেন। রিম্পিও কখনও সে বাড়ি ছেড়ে চলে যেতেও চাননি। নিজের মতো করে তিনি শ্বশুরবাড়ির লোকদের আপন করে নেন।

সেই ঘটনার প্রায় সাত বছর পর চট্টোপাধ্যায় পরিবার রিম্পির বিয়ের আয়োজন করেন। পাত্রের বাড়ি আসানসোলের কাঁখয়া গ্রামে। সেখানকার বাসিন্দা রঘুনাথ রায়ের সঙ্গে সম্বন্ধ পাকা করা হয়। রঘুনাথের সঙ্গেই ২৭ বছরের রিম্পির বিয়ে দিল চট্টোপাধ্যায় পরিবার।

পাত্রের কাকা কেশব রায় বলেন, মেয়েটির স্বামী মারা গেছে। তার বাকি জীবনটা যাতে হতাশায় না কাটে, তাই আমরা এই বিয়েতে রাজি হয়ে যাই। আমার ভাইপোর সঙ্গে বিয়ে স্থির করি। গতকাল মন্দিরে ধুমধাম করে তাদের বিয়ে দিলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯