মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘হোলিতে না গেলে বউ রাগ করবে’, পুলিশকর্মীর ছুটির আবেদন ভাইরাল

‘হোলিতে না গেলে বউ রাগ করবে’, পুলিশকর্মীর ছুটির আবেদন ভাইরাল

অনুসন্ধান ডেস্ক:: কর্মস্থল থেকে ছুটি পেতে কর্মীরা নানা কারণে আবেদনপত্র দিয়ে থাকেন। অসুস্থতা, অনুষ্ঠান, বেড়ানোসহ অনেক রকম কারণ থাকে সেই ছুটির আবেদনে। তাই বলে স্ত্রীর রাগ ভাঙাতে ছুটির আবেদন করার উদাহরণ কমই দেখা যায়। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সেখানে অশোক কুমার নামের এক পুলিশ সদস্য এমনই এক ব্যতিক্রমী ছুটির আবেদন জানিয়ে পুলিশ সুপারের কাছে চিঠি লিখেছেন। ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তার ছুটির আবেদনপত্র।

সংবাদপ্রতিদিন, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  ছুটির আবেদনপত্রে অশোক কুমার লিখেছেন, ‘গত ২২ বছর ধরে হোলির সময় আমার স্ত্রী একবারও বাপের বাড়ি যাননি। এতদিন পরে তিনি বাপের বাড়িতে গিয়ে হোলি উদযাপন করতে চেয়েছেন।

শুধু তাই নয়, আমার স্ত্রী চান আমিও যেন তার সঙ্গেই হোলি উদযাপন করি। এই কথায় জেদ ধরে বসে আছেন আমার স্ত্রী।’ নিজের অসহায় অবস্থার বর্ণনা দিয়ে অশোক জানান, অন্তত ১০ দিনের ছুটি তার খুব দরকার। তা না হলে তিনি স্ত্রীর সঙ্গে যেতে পারবেন না।

এই ছুটি পেলে তিনি খুবই উপকৃত হবেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন। ছুটি নেওয়ার এমন সৎ আবেদন দেখে আপ্লুত অশোকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে তাকে ১০ দিনের ছুটি দেওয়া সম্ভব হয়নি।

স্ত্রী যেন রাগ না করেন, সেই কথা মাথায় রেখে অশোককে পাঁচ দিনের ছুটি দেন পুলিশ সুপার। তবে স্বামী কম ছুটি পেলেন, সেই কারণে অশোকের স্ত্রী রেগে গেছেন কিনা, তা অবশ্য জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯