বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডাকসু’র সিসিটিভির ফুটেজ সব ‘গায়েব’

ডাকসু’র সিসিটিভির ফুটেজ সব ‘গায়েব’

বার্তা পরিবেশক, ঢাকা:: ডাকসু ভবনের বাইরে এবং ভেতরে মিলিয়ে মোট ৯টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের ওপর হামলার পর এবার ডাকসু ভবনের সব সিসিটিভি ফুটেজ ‘গায়েব’ হয়ে গেছে। তবে কে বা কারা ফুটেজগুলো গায়েব করল সে বিষয়ে কোনো ধারণা নেই কর্তৃপক্ষের।

ক্যামেরার ফুটেজগুলো ধারণ করা হতো ডাকসুর সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আবুল কালাম আজাদের কক্ষে। সেই কক্ষে একটি মনিটর এবং একটি সিপিইউ ছিল। কিন্তু ডাকসু ভবনে নুরুল হকের ওপর হামলার ঘটনার পর সেই মনিটর এবং সিপিইউয়ের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

আবুল কালাম আজাদ বলেন, রোববার দুপুরে যখন ডাকসু ভবনে ভিপি নুরুলের ওপর হামলা হয়, তখন তিনি বিষয়টি জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীর কার্যালয়ে যাই। পরে প্রক্টর অফিসের একজন কর্মকর্তা আমাকে জানান, ডাকসুর প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। দুই পক্ষ যখন দোতলায় মুখোমুখি অবস্থান করছিল, তখন আমি আবার প্রক্টরের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানাই। তখন প্রক্টর জানান, বিষয়টি তিনি দেখছেন। এরপর নিজের কক্ষে এসে দেখি কক্ষের তালা ভাঙা এবং ভেতরে মনিটর ও সিপিইউ নেই। কে বা কারা সেগুলো নিয়ে গেছে সেটাও জানি না।

এর আগে, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে হামলার ঘটনায় আহত হন ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন। এ দিন দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ডাকসু ভবনে অবস্থানকালে নুরের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকসু ভবনে ঢুকে নুরসহ সেখানে থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বেধড়ক পেটায় তারা। হামলায় আহতদের মধ্যে তুহিন ফারাবীকে ঢাকা মেডিক্যালে লাইফ সাপোর্টে নেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯