মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দক্ষিণ আফ্রিকায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১৯ জন নিহত

দক্ষিণ আফ্রিকায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১৯ জন নিহত

অনুসন্ধান ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশে পৃথক দুইটি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) লিম্পোপু প্রদেশের গ্রবলারসডালের কাছে মোতেতেমায় আর ৫৭৯-এ শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাওয়া মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

ট্যাক্সিটি ওভারটেক করার চেষ্টা করলে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্কুল শিক্ষার্থী ৬ জন এবং ২ জন ড্রাইভারসহ মোট ১৬ জন নিহত হয়েছে। এ সময় দুর্ঘটনায় আরও একটি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া একেই প্রভিন্সে সকালে গা-মাকানয়ের কাছে আর-৭১-এ দ্বিতীয় দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার লিম্পোপু সড়কে দুটি ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন শিক্ষার্থীসহ ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রদেশের পরিবহন বিভাগ।

বিভাগের মুখপাত্র, তিদিমালো চুয়েনি বলেছেন, প্রথম দুর্ঘটনাটি প্রায় ৭টার দিকে ঘটেছিল। এ সময় ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে ১৬ জন নিহত হয়। দ্বিতীয় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেনতিনি আরও বলেন, ঘটনাস্থলে আইন প্রয়োগকারী কর্মকর্তারা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বেপরোয়া গাড়ি চালানোকে উল্লেখ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯