শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জলসাকে কেন্দ্র করে পুলিশ-মুসল্লিদের সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৫০

জলসাকে কেন্দ্র করে পুলিশ-মুসল্লিদের সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৫০

অনুসন্ধান ডেস্ক: আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) জুমার নামাজের পর আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধ করার দাবিতে বিভিন্ন এলাকা থেকে মিছিলযোগে পঞ্চগড় জেলা শহরে জড়ো হয় মুসল্লিরা।

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে বিভিন্ন ইসলাম ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা যোগ দেয় মিছিলে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মহাসড়ক ধরে চৌরঙ্গী মোড়ে আসলে পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। জবাবে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি যোগ দেয়।

এদিকে পঞ্চগড় বাজারে আহমদিয়াদের দুটি দোকান ও আহম্মদনগর এলাকায় আহমদিয়াদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ ছাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি করতোয়া তীরে ট্রাফিক পুলিশের অফিসটি জ্বালিয়ে দেয় তারা।

ঘরবাড়িতে অগ্নিসংযোগ করলেও তাদের বাধার কারণে ফায়ার সার্ভিস পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ ছাড়া আশপাশের জেলা থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।

দফায় দফায় চলতে সংঘর্ষ। বিভিন্ন অলি গলি ও পথ ঘাটে চোরাগোপ্তা হামলা করছে বিক্ষোভকারীরা। এমনকি গণমাধ্যমকর্মীদের ওপরেও হামলা ও তাদের ক্যামেরা ভাঙচুর করেছে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করতে চাইছেন না। এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে সহস্রাধিক মুসল্লি প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯