মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভাবির সঙ্গে ‘সম্পর্ক’ নেই, প্রমাণ দিতে অগ্নিপরীক্ষা দিলেন যুবক!

ভাবির সঙ্গে ‘সম্পর্ক’ নেই, প্রমাণ দিতে অগ্নিপরীক্ষা দিলেন যুবক!

অনুসন্ধান ডেস্ক:: ভাবির সঙ্গে বিবাহ-বিহির্ভূত সম্পর্ক নেই- এর প্রমাণ দিতে অগ্নিপরীক্ষা দিয়েছেন এক যুবক! ভারতের তেলঙ্গানার বানজারুপল্লিতে ঘটেছে এ ঘটনা। খবর এমএসএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবকের ভাইয়ের অভিযোগ, স্ত্রীর সঙ্গে তার ভাইয়ের অবৈধ সম্পর্ক আছে। এই নিয়ে তিনি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানান। সেখান থেকে বলা হয়- যুবককে নির্দোষ প্রমাণের জন্য অগ্নিপরীক্ষা দিতে হবে।

গ্রাম পঞ্চায়েত মোড়লদের দাবি, অগ্নিপরীক্ষায় সফল হলে তবেই প্রমাণিত ভাবির সঙ্গে সম্পর্ক নেই। এমন প্রস্তাবে রাজিও হন ওই যুবক। এই নিয়ে অগ্নিপরীক্ষার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেখানে দেখা যায়, খালি গায়ে এক যুবক আগুনের কুণ্ডের চারপাশে কয়েক বার ঘুরলেন। এরপর কুণ্ডের মধ্যেই ফেলে রাখা একটি লোহার রড হাত দিয়ে তুলে ছুড়ে ফেললেন। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয় নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, অগ্নিপরীক্ষার পরেও গ্রামের মোড়লরা খুশি হননি। তারা ভুক্তভোগী যুবককে অভিযোগ স্বীকার করে নেওয়ার চাপ দিচ্ছেন।এরপরেই ওই ভুক্তভোগীর স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন। তবে এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নিচ্ছেন তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯