শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বেপরোয়া গতির বাসচাপায় ওসি নিহত

বরিশালে বেপরোয়া গতির বাসচাপায় ওসি নিহত

অনুসন্ধান ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালতলী এলাকায় বাসচাপায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম। তিনি বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে মোটরসাইকেলযোগে বরগুনা আসছিলেন নজরুল ইসলাম ও এসআই মো. নজরুল ইসলাম।

এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. আবদুস ছালাম বলেন, বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। হাসপাতালের আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের নিজ বাড়িতে তার দাফন হবে। হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯