রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি রাতের আধারে শীতার্তদের পাশে জেলা প্রশাসক জোহর আলী

ঝালকাঠি রাতের আধারে শীতার্তদের পাশে জেলা প্রশাসক জোহর আলী

ঝালকাঠি প্রতিনিধি :: বাংলাদেশ আবাহাওয়া অধিদপ্তর কতৃক ঘোষিত চলমান শৈত প্রবাহকে উপেক্ষা করে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী রাতের আধারে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন।

গত ১৯ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তর কতৃক ঘোষিত শৈত প্রবাহের কারনে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও বেড়েছে শীতের প্রকোপ। আর এই শৈত প্রবাহে শীতের প্রকোপ থেকে জেলার হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষকে সাহায্যের জন্য গত শুক্রবার(২০ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শৈত প্রবাহকে উপেক্ষা করে রাতের আধারে ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী শহর থেকে গ্রামে ছুটে শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেয়ার মাধ্যমে ঝালকাঠি সদরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন।

ঝালকাঠিতে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই একের পর এক মানবিক কাজ করে চলেছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে প্রকোপ শীতকে উপেক্ষা করে ঝালকাঠি সুগন্ধা নদীর তীরবর্তী সদরের লঞ্চঘাট এলাকায় গিয়ে দরিদ্র বেদে সম্প্রদায়দের তাবু মুড়ে থাকা বাসস্থান সহ, নদী সংলগ্ন তীরবর্তী আবাসনে বসবাসরত বৃদ্ধ ও অসহায় মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করেন সেই সাথে দরিদ্র ও অসহায় মানুষদের খোজ খবর নেন।

শীতের কম্বল বিতরনের বিষয় জেলা প্রশাসক মোঃ জোহর আলী হতদরিদ্র, অসহায় ও মানবেতর জীবনযাপন কাটানো শীতার্ত মানুষের পাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, একজন শীতার্ত মানুষকে সামান্য সহযোগিতা করলে অসহায় মানবেতর জীবন থেকে রক্ষা পেতে পারেন। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফকরুল হোসাইন সাথে ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯