বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমিকার সঙ্গে দেখা করতে ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ

প্রেমিকার সঙ্গে দেখা করতে ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ

অনুসন্ধান ডেস্ক:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে প্রেম। এরপর প্রেমিকার সঙ্গে দেখা করতে ভারতের যান প্রেমিক। কিন্তু অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হন ওই প্রেমিক। পরে কারাগারে ঠাঁই হলো বাংলাদেশি প্রেমিক-ভারতীয় প্রেমিকার।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া নশিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাদের বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়।

বাংলাদেশি ওই প্রেমিক সোহেল রানার বাড়ি কুড়িগ্রামে জেলায়। পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে এতিম দাবি করা বাংলাদেশি যুবক সোহলের সঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয় এক তরুণীর পরিচয় হয়।

পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে প্রায় সাড়ে তিনমাস আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন সোহেল।

ভারতের অনুপ্রবেশের পর ফেসবুকে পূর্ব পরিচিত এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন তিনি। তবে অবৈধভাবে ভারতের যাওয়ায় সোহেলকে সেখান থেকে চলে যেতে বলেন আশ্রয় দেওয়া বন্ধু। এই অবস্থায় তিনি কলকাতায় গিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন।

বুধবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে আবারও মুর্শিদাবাদ যান সোহেল। অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে গ্রামবাসীরা সোহলের বিরুদ্ধে থানা অভিযোগ করেন। একই সঙ্গে অনুপ্রবেশে সহযোগিতা করার অভিযোগে সোহেল ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করে হরিহরপুর থানার পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯