রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
টেকনাফে ফুটপাত দখলকারী, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

টেকনাফে ফুটপাত দখলকারী, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: টেকনাফে সড়ক ও ফুটপাত দখল করে ফলজ ও মুদির মালামাল রাখার দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে টেকনাফ পৌরসভার বাসষ্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সাইফ জানান, ইতিপূর্বে ব্যবসায়ীদের অনেকবার মাইকিং করে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরানোর জন্য সময় দেয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা অবৈধভাবে স্থাপনা সরে নেয়নি।অভিযান সময় ভ্রাম্যমাণ আদালত দেখে তারা নিজেরাই নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন।

তিনি আরো জানান, আজকের অভিযানে ফুটপাত দখল করার অপরাধে ৪ টি মুদির দোকান ও ৪টি ফলের দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেইসাথে তাদেরকে সর্তক করা হয়েছে।

এছাড়া বাসষ্টেশন এলাকায় অবৈধভাবে পার্কিং না করার জন্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে। তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন- টেকনাফ মডেল থানার এসআই সাইফ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, টেকনাফ পৌরসভার কাউন্সিলর হোছন আহমদ, নোহা ও কার মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিক, উপজেলা নির্বাহী অফিসের সহকারী নুরুল কবির, সুলতান আহমদসহ বাজার কমিটির নেতৃবৃন্দরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯