বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শীর্ষ ধনীর তালিকায় ৩ থেকে ২৬ নম্বরে আদানি

শীর্ষ ধনীর তালিকায় ৩ থেকে ২৬ নম্বরে আদানি

অনুসন্ধান ডেস্ক:: বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ক্রমেই নিচের দিকে নামছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির নাম। ধনীদের তালিকায় এখন তিনি ২৬ নম্বরে অবস্থান করছেন। গত ২৫ জানুয়ারি ফোর্বস পত্রিকার ধনীদের তালিকায় আদানির অবস্থান ছিল তৃতীয়।

গতকাল বুধবার ফোর্বস ও ব্লুমবার্গের প্রতিবেদনে আদানির অবস্থান হারানোর এ তথ্য জানানো হয়। ফোর্বসের তথ্যমতে, গতকাল আদানির সম্পদের মূল্য ছিল ৪৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে, আদানির সম্পদের মূল্য কমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৭ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, চলতি বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখ বিকেল ৫টার দিকে আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার। এরপর প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের আলোচিত সেই প্রতিবেদন। সেখানে আদানির বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে গবেষণা সংস্থাটি ।

এরপরই শুরু হয় আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারদরে রেকর্ড পতন, যা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো উপায়ই আর কাজে লাগছে না। এরপর আদানি গ্রুপের সম্পদ এক ধাক্কায় অর্ধেকেরও বেশি কমেছে।

১৯৮০ সাল থেকে ব্যবসা করছে আদানি গ্রুপ। মূলত সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায় যুক্ত তারা। যদিও তিন বছর আগে আদানির সম্পত্তির মূল্য ছিল ৮৯০ কোটি ডলার। তারপর হঠাৎই উত্থান হয় গ্রুপটির। ২০২১ সালে আদানি গ্রুপের সম্পদের মোট মূল্য পৌঁছেছিল চার হাজার কোটি ডলারে। পরের বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রায় দ্বিগুণ হয়ে যায় এই সম্পদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯