বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুরনো ফার্নিচার দেওয়ায় বিয়ে বাতিল!

পুরনো ফার্নিচার দেওয়ায় বিয়ে বাতিল!

অনুসন্ধান ডেস্ক: যৌতুক হিসেবে কনের বাবা বরকে দেন ফার্নিচার। কিন্তু বরের অভিযোগ, ফার্নিচার পুরনো। এই নিয়ে তিনি বিয়ে বাতিল করেছেন। এই ঘটনা ভারতের হায়দ্রাবাদের। গতকাল সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বর বাসের চালক হিসেবে কাজ করেন। কিন্তু গত রোববার তিনি বিয়েতে হাজির হননি। এই নিয়ে কনের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

কনের বাবা গণমাধ্যমে বলেছেন, বরের বাড়িতে গেলে বরের বাবা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তিনি আরও বলেছেন, তারা যা যৌতুক হিসেবে চেয়েছেন আমি তা দেইনি এবং ফার্নিচার ছিল পুরনো। তারা বিয়েতে আসেনি। আমি বিয়ের জন্য রান্নাবান্না করি, আয়োজন করি এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দিই। কিন্তু বিয়েবাড়িতে বর আসেনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে,অন্যান্য জিনিস ছাড়াও যৌতুক হিসেবে বর পক্ষের দাবি ছিল ফার্নিচার। কিন্তু পুরনো ফার্নিচার দেওয়ায় বরপক্ষ বিয়ে দিন আসেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯