বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভালোবাসা দিবসে সাবেক স্ত্রীর কাছে যেতে না দেওয়ায় স্ত্রীকে খুন

ভালোবাসা দিবসে সাবেক স্ত্রীর কাছে যেতে না দেওয়ায় স্ত্রীকে খুন

অনুসন্ধান ডেস্ক: সাবেক স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিবস কাটাতে বাধা দেওয়ায় বর্তমান স্ত্রী খুনের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার করিমপুরের।

নিহত রুবিয়া বিশ্বাস (২৬) এর পরিবারের তরফ থেকে স্বামী অভিযুক্ত মো. টনি মণ্ডলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এদিকে মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, রুবিয়া টনির চতুর্থ স্ত্রী ছিলেন। তা ছাড়া একাধিক পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলো টনি। সম্প্রতি তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে ফের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তার সঙ্গেই ভ্যালেন্টাইনস ডে উদযাপনের সিদ্ধান্ত দেন তিনি। টনিকে বাধা দেন বর্তমান স্ত্রী রুবিয়া। এতে ক্ষিপ্ত হয়ে রুবিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন টনি।

নিহতের বাবা রাকিব বিশ্বাস জানিয়েছেন, বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার করত টনি। সম্প্রতি ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কাটাতে চায় টনি। আমার মেয়ে তাতে বাধা দিয়েছিল। সেকথা ও ফোনে আমাদের জানায়। তার পর খবর পাই মেয়ে খুন হয়েছে। এসে দেখি মেঝেয় পড়ে মেয়ের দেহ। জামাইয়ের পরকীয়ায় বাধা দেওয়াতেই আমার মেয়েকে খুন করেছে। আমি পুলিশে অভিযোগ জানিয়েছি।

খবর পেয়ে করিমপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্ত মো. টনি মণ্ডল পলাতক। তার খোঁজ করছে পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯