শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিপিএলে সাকিবকে নিয়ে বিতর্ক, খেলতে গেলেন পাকিস্তান

বিপিএলে সাকিবকে নিয়ে বিতর্ক, খেলতে গেলেন পাকিস্তান

অনুসন্ধান ডেস্ক: রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স।

সেই ম্যাচে জিতলেই মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার তথা অঘোষিত ‘সেমিফাইনালে’ উন্নীত হতো বরিশাল। আসরের শুরু থেকেই ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে প্লে-অফে তুলে দেওয়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক সাকিব।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে বেশ ছন্দেই ছিলেন সাকিব। অথচ দলের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজে ব্যাটিং না করে বিপিএলে অনভিজ্ঞ শ্রীলংকান ক্রিকেটার ভানুকা রাজাপাকশেকে ব্যাটিংয়ে পাঠান তিনি।

শুধু তাই নয়, আগের ম্যাচে ত্রাণকর্তার ভূমিকা পালন করা দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াসকে এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে একাদশেও রাখেননি। এসব কারণেই রংপুরের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বরিশাল।

রোববার খেলা শেষেই দলটির কোচ নাজমুল আবেদীন ফাহিম জানান, আমার মনে হয় সাকিব এই উইকেটে যেভাবে ব্যাটিং করেছে তার চেয়ে ভালো কোনো অপশন আর নেই। সে ব্যাট করলে খুব ভালো হতো। এটা এখন হয়তো সাকিবেরও উপলব্ধিতে আসবে। যেটা হয়ে গেছে সেটা আমরা আর ফেরত নিয়ে আসতে পারব না।

রংপুরের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ শেষেই ফরচুন বরিশালের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল- ‘সাকিব আল হাসানকে একটি প্রশ্ন। ১৫.১ ওভার, বরিশালের রান ৩/১২৬। নাজমুল আবেদীন ফাহিম যা বলেছেন, আপনি বিপিএলে দারুণ ফর্মে থাকার পরও ব্যাটিংয়ে নামেননি; কিন্তু নতুন দলে যোগ দেওয়া রাজাপাকশেকে ক্রিজে পাঠিয়েছেন।

যার এর আগে বিপিএল খেলার অভিজ্ঞতা নেই। আপনি ডোয়াইন প্রিটোরিয়াসকেও মাঠে পাঠাননি, যিনি আগের ম্যাচে একাই ব্যাট হাতে ত্রাণকর্তার ভূমিকায় ছিলেন। আপনার বোলাররা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। কিন্তু হারের কারণ হচ্ছে আপনার অকার্যকর ব্যাটিং রোটেশন সিস্টেম। সাকিবকে প্রশ্ন, আপনি কি এই হারে আপনার দায় এড়াতে পারবেন?’ পরে অবশ্য এই পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলা হয়।

রোববার খেলা শেষেই মিরপুরের ক্রিকেটপাড়ায় গুঞ্জন রটে সাকিব রাগ করে টিম হোটেলে না গিয়ে পিএসএলে অংশ নিতে বিমানবন্দরে চলে গেছেন।

সোমবার ক্রিকেট পাকিস্তান সূত্রে জানা যায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন সাকিব। মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে জালমির প্রথম ম্যাচে খেলবেন তিনি।

আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানে পিএসএল খেলবেন সাকিব। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার জন্য দেশে ফিরে আসবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯